রবিবার

২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
চামড়া সিন্ডিকেট-কোরবানীর পশু নিয়ে চাঁদাবাজি দেখতে চাই না : এমপি মিলন রামিসা হত্যার বিচার হবে এক মাসের মধ্যে, সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের ঘোষণা প্রধানমন্ত্রীর শেরে বাংলা ছিলেন বাঙালি মুসলমানদের শিক্ষা-সামাজিক মুক্তির অগ্রদূত : তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর নিকট থেকে পরিচ্ছন্নকর্মীদের জন্য ঈদ উপহারের চেক গ্রহণ করলেন রাসিক প্রশাসক দুই পা নেই, শুধু হাতের ওপর ভর করেই মাউন্ট এভারেস্ট জয় গাজায় ইঁদুরবাহী রোগে আক্রান্ত ১ লাখ ২৫ হাজারের বেশি মানুষ রাজশাহী নগরীতে ত্রাস সৃষ্টির দায়ে কিশোর গ্যাং এর ২ সদস্য গ্রেফতার রাজশাহী মহানগরী জামায়াতের উদ্যোগে শিক্ষা শিবির অনুষ্ঠিত নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, ডিম নিক্ষেপ রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টসের আঞ্চলিক পর্যায়ের সমাপনী অনুষ্ঠান

যে আমলে দূর হবে দুঃখ ও দুশ্চিন্তা

Paris
Update : শুক্রবার, ১৮ মার্চ, ২০২২

এফএনএস : দুশ্চিন্তা ও দুঃখবোধ মানুষের কষ্টের বোঝা বাড়িয়ে দেয়। দুশ্চিন্তা ও দুঃখবোধ কমাতে ছোট্ট একটি আমলই যথেষ্ট। ছোট্ট একটি আমলেই কমে যাবে মানুষের সব দুঃখ ও দুশ্চিন্তা। কী সেই আমল ও দোয়া? দুঃখ-দুর্দশা কিংবা কোনো বিষয়ে দুশ্চিন্তাগ্রস্ত হলে সঙ্গে সঙ্গে মহান আল্লাহর ওপর আস্থা ও ভরসা রাখার বিকল্প নেই। একত্ববাদের ঘোষণা ও আস্থা বিশ্বাসেই হ্রাস পাবে মানুষের দুঃশ্চিন্তা ও দুঃখবোধ। ইমাম ইবনুল কায়্যিম যাদুল মাদ গ্রন্থে ছোট্ট একটি আমল এভাবে তুলে ধরেছেন- যে ব্যক্তির দুঃখ এবং দুশ্চিন্তা বৃদ্ধি পেয়েছে সে যেন অবশ্যই পড়ে- ‘লা হাউলা ওয়া লা কুয়্যাতা ইল্লা বিল্লাহি।’

অর্থ : আল্লাহর সাহায্য ছাড়া পাপমুক্তির কোনো পথ নেই, আর আল্লাহর সাহায্য ছাড়া ইবাদতের কোনো শক্তি নেই।’ সুতরাং মুমিন মুসলমানের উচিত, যখনই চিন্তা, অস্থিরতা, দুঃখ-বেদনায় পড়বে সঙ্গে সঙ্গে ছোট্ট এ আমলটি করবে। তাতেই মিলবে সমাধান ও মুক্তি। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর সবাইকে ছোট্ট এ আমলটি করার তাওফিক দান করুন। দুঃখবোধ ও দুশ্চিন্তা থেকে মুক্ত থাকার তাওফিক দান করুন। আমিন।


আরোও অন্যান্য খবর
Paris