২৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়পদোন্নতিপ্রাপ্ত এসিল্যান্ড জোবায়দাকে মোহনপুর প্রেসক্লাবের সংবর্ধনাপবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীরাজশাহীর সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ে তিন সিটি ও এক পৌরসভার প্রশাসক ও কর্মকর্তাদের কর্মশালা শুরুস্বর্ণদ্বীপে সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রীইউক্রেন যুদ্ধে নিহত রুশ সেনাসংখ্যা ৭ লাখ ছাড়ালরোহিঙ্গা গণহত্যা : আইসিজের রায় স্বীকৃতি দিল যুক্তরাজ্যসহ ১৪ দেশকুমিল্লা ও নারায়ণগঞ্জ সিটির প্রশাসককে রাজশাহীতে স্বাগত জানালেন রাসিক প্রশাসক রিটন, মতবিনিময়

মহামারি গভীরভাবে থাকবে আগামী বছরও : ডবিউএইচও

প্রকাশিত: ২২ অক্টোবর ২০২১, ৮:২৭ পূর্বাহ্ণ | বিভাগ: স্বাস্থ্য-পরিচর্যা-পরামর্শ
মহামারি গভীরভাবে থাকবে আগামী বছরও : ডবিউএইচও
বিজ্ঞাপন

এফএনএস : প্রয়োজন অনুযায়ী করোনার টিকা পাচ্ছে না দরিদ্র দেশগুলো; এ কারণে এই মহামারি আগামী বছরও গভীরভাবে বিদ্যমান থাকতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এমন পূর্বাভাস দিয়েছে বলে বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তা ব্রুস আইলওয়ার্ড বলেন, দরিদ্র দেশগুলোর প্রয়োজনীয়সংখ্যক টিকা না পাওয়ার অর্থ হলো, করোনা সংকট অপ্রয়োজনীয়ভাবে দীর্ঘায়িত হবে। তিনি বলেন, অর্থাৎ করোনা মহামারি ২০২২ সালেও গভীরভাবে বিদ্যমান থাকতে পারে।

বিশ্বের অন্যান্য মহাদেশের মোট জনসংখ্যার ৪০ শতাংশ মানুষ যেখানে টিকা পেয়েছেন, সেখানে আফ্রিকা মহাদেশের মোট জনসংখ্যার ৫ শতাংশেরও কমসংখ্যক মানুষ এখন পর্যন্ত টিকার আওতায় এসেছে। ইতিমধ্যে টিকার অভাবে থাকা দেশগুলোকে এক কোটির বেশি ডোজ টিকা সরবরাহ করেছে যুক্তরাজ্য। মোট ১০ কোটি ডোজ টিকা সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছে তারা। ডব্লিউএইচওর কর্মকর্তা ব্রুস বলেন, টিকাদানের ক্ষেত্রে আমরা সঠিক গতি পথে নেই। আমাদের সত্যিই এই কার্যক্রমকে গতিশীল করা দরকার।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন