সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

১০ ট্রাক অস্ত্র মামলার আসামি ব্রিগেডিয়ার রহিম মারা গেছেন

Paris
Update : সোমবার, ১৬ আগস্ট, ২০২১

এফএনএস : ১০ ট্রাক অস্ত্র মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ও এনএসআইয়ের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার (অব.) আবদুর রহিম মারা গেছেন। গতকাল রোববার সকাল ৮টা ১৪ মিনিটে তিনি মারা যান। করোনা পজিটিভ হওয়ায় কয়েকদিন আগে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের ৫ নম্বর ওয়ার্ডে করোনা ইউনিটে ভর্তি করা হয় ব্রিগেডিয়ার (অব.) আবদুর রহিমকে। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে স্থানান্তর করে হাসপাতাল কর্তৃপক্ষ।

তার মরদেহ রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ২০১৪ সালের ৩০ জানুয়ারি চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত এবং বিশেষ ট্রাইব্যুনাল-১-এ ১০ ট্রাক অস্ত্র মামলার রায় ঘোষণা করা হয়। এ মামলায় বিএনপি নেতা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুর রহিমসহ ১৪ জনকে মৃত্যুদণ্ড দেন আদালত। মামলাটি বর্তমানে উচ্চ আদালতে বিচারাধীন।


আরোও অন্যান্য খবর
Paris