সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

দুর্গাপুরে ডিবি পুলিশের অভিযানে নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

Paris
Update : সোমবার, ৯ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর : রাজশাহী দুর্গাপুরে ডিবি পুলিশের অভিযানে হিরোইন ও ইয়াবাসহ ১ শীর্ষ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। রাজশাহী জেলা পুলিশ সুপার মাসুদ হাসান বি পি এম, পি পি এম, এর দিকনিদর্শনায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক আতিকুর রেজা সরকারের নেতৃত্বে একটি অভিযান দল গতকাল রবিবার সকালে রাজশাহী জেলার দুর্গাপুর থানাধীন জয়নগর ইউনিয়নের পারিলা নাপিত পাড়া গ্রামের মাদকের আট মামলার আসামী মোঃ গোলাম রাব্বানী (৩৮) ডিবি পুলিশ সদস্যকে আঘাত করে পালিয়ে যায়।

তার স্ত্রী মোছাঃ জাকেরা বেগম জাকিয়াকে নিজ বসত বাড়ি হতে গ্রেফতার করা হয়। উক্ত অভিযানে তার নিজ বাড়ি হতে ৩০ গ্রাম হিরোইন, ১৬৫ পিচ ইয়াবা, নগদ ৯৯৭০ টাকাসহ শীর্ষ নারী মাদক ব্যবসায়ী জাকেরা বেগম জাকিয়াকে তার নিজ বসত বাড়ি হতে মাদক ও অর্থসহ গ্রেপ্তার করা হয়েছে। দুর্গাপুর থানায় গোলাম রাব্বানী ও জাকেরা বেগম জাকিয়ার নামে নিয়মিত মাদক আইনে মামলা করা হয়। আটককৃত আসামী জাকিয়াকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris