বুধবার

২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে নাবিল গ্রুপের বর্জ্যে দূষণের বিরুদ্ধে নিয়মিত মামলা করার নির্দেশ অটোরিক্সা চালকদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় অস্বচ্ছতার অভিযোগে রাজশাহী চেম্বারের নির্বাচনী ফলাফলর বিরুদ্ধে আপিল অফিস পেয়ে গাড়িও চাইলেন হাসনাত আবদুল্লাহ পরীক্ষাকেন্দ্রে ফেসবুক লাইভে এমপি বগুড়া সিটি করপোরেশনের যাত্রা শুরু, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্কুলে নেই বসার বেঞ্চ সপ্তাহজুড়ে ক্লাস বন্ধ! আইনের সুশাসন প্রতিষ্ঠায় রাজশাহী রেঞ্জ ডিআইজি ড. মোঃ শাহজাহানের সাফল্য রাজশাহী মহানগরীর সবুজায়ন ও সৌন্দর্য বৃদ্ধিতে রাসিক প্রশাসকের নতুন উদ্যোগ গুলশান কার্যালয়ে রাত ৩টা পর্যন্ত ব্যস্ত ছিলেন প্রধানমন্ত্রী

মায়ের অভিযোগে ছেলে গ্রেফতার

Paris
Update : সোমবার, ৯ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার, বাঘা : রাজশাহীর বাঘায় মায়ের অভিযোগে সনেট হোসেন (১৯) নামের এক মাদকাসক্ত ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার সকালে মা নারগিস বেগমের লিখিত অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে। সে উপজেলার নারায়পুর গ্রামের আবু বক্করের ছেলে। জানা যায়, সনেট দীর্ঘদিন থেকে মাদক সেবন করে। মাদক সেবনের টাকা না পেলে সে মা-বাবা ভাই এর উপর অত্যাচার নির্যাতন করতো।

এমনকি টাকা না দিলে পরিবারের অজান্তে বাসার জিনিসপত্র গোপনে বিক্রি করতো। তাকে বিভিন্নভাবে বুঝানোর পরেও মাদক সেবন থেকে তাকে বিরত রাখা যায়নি। দিন দিন আরও মাদকাসক্তি বৃদ্ধি পায়। ফলে পারিবারিক সিদ্ধান্তে তাকে পুলিশে দেয়া হয়। এ বিষয়ে মা নারগিস বেগম বলেন, প্রতিদিন সে বাড়িতে মাদক সেবন করে। নিষেধ করা সত্তেও কোন কথায় কর্ণপাত করেনা। বিয়ে দিলে হয়তো ভালো হয়ে যাবে এই ভেবে ছেলেকে বিয়ে দিয়েছিলাম।

কিন্তু সে ভাল হওয়ার পরিবর্তে আরো বেপরোয়া হয়ে উঠে। তার স্ত্রী মাদকাসক্ত সহ্য করতে না পেরে বাবার বাড়িতে চলে যায়। কোন উপায় না পেয়ে আজ রোববার মাদক সেবন করা অবস্থায় থানায় খবর দিলে পুলিশ ছেলেকে গ্রেপ্তার করে। আমরা কোন উপায় খুঁজে না পেয়ে পরিবারের পক্ষ থেকে পুলিশে দিয়েছি। এ বিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেন বলেন, মাদকাসক্ত সনেটের মায়ের লিখিত অভিযোগের প্রেক্ষিতে তাকে আটক করা হযেছে। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে রোববার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris