সর্বশেষ সংবাদ
শেখার স্বাধীনতা ও মানসিক বিকাশের দিকে নজর দিলে শিশুরা আবার আনন্দের সাথে স্কুলমুখী হবে জিআই খ্যাত রাজশাহীর পানপাতার দাম কম, অর্থনৈতিক সংকটে কৃষক-শ্রমিকরা প্রবাসী কার্ডধারীদের ভূমিসেবা সহজ ও দ্রুত করার নির্দেশ দিলেন ভূমিমন্ত্রী পবায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৫ পরিবারের মধ্যে ঢেউটিন ও গৃহনির্মাণের অর্থ বিতরণ রাস্তা দখল করে ভবন নির্মাণের অভিযোগে ঘটনাস্থল পরিদর্শনে আরডিএ চেয়ারম্যান মোদির বাসভবনের সামনে বিক্ষোভ থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক বরেন্দ্র অঞ্চলকে স্মার্ট কৃষি অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে : চেয়ারম্যান চরবাসীর জন্য ভাসমান ব্রিজ ও সৌর বিদ্যুতের ব্যবস্থা করা হবে : এমপি মিলন ‘ফ্যামিলি কার্ড’ সম্প্রসারণের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী মোহনপুরে পান প্রতীক সংবলিত সীমানা পিলারের উদ্বোধন

২ জানুয়ারি রাবিতে স্নাতক-স্নাতকোত্তর পরীক্ষা শুরু

Paris
Update : মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০

স্টাফ রিপোর্টার : করোনা পরিস্থিতির কারণে আটকে থাকা ২০১৯ সালের স্নাতক ও স্নাতকোত্তরের শ্রেণির চূড়ান্ত পরীক্ষা আগামী ২ জানুয়ারি থেকে শুরু হবে। তবে করোনা প্রার্দুভাব এড়াতে আবাসিক হলগুলো বন্ধ থাকবে। শিক্ষার্থীদের নিজ দায়িত্বে আবাসন ব্যবস্থা করতে হবে। গতকাল সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমেদ সিনেট ভবনে অনুষ্ঠিত শিক্ষা পরিষদের (এসি) সভায় এসব সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহান।

হল বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করে ইংরেজি বিভাগে সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ আল মামুনবলেন, ‘২০১৯ সালের অনার্স ও মাস্টার্সের চূড়ান্ত পরীক্ষা আগামী ২ জানুয়ারিতে শুরু হবে। তবে করোনা পরিস্থিতির বিষয়টি বিবেচনা করে আবাসিক হলগুলো বন্ধ থাকবে। পরীক্ষা চলাকালীন কোনও শিক্ষার্থী কোভিড-১৯ আক্রান্ত হলে তাৎক্ষণিকভাবে তার পরীক্ষা স্থগিত করা হবে। পরবর্তীতে বিশেষ ব্যবস্থায় তার পরীক্ষা নেওয়া হবে।’ চলতি বছরের শীতকালীন ছুটি বাতিলের সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি।


আরোও অন্যান্য খবর
Paris