সোমবার

২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায় চামড়া সিন্ডিকেট-কোরবানীর পশু নিয়ে চাঁদাবাজি দেখতে চাই না : এমপি মিলন রামিসা হত্যার বিচার হবে এক মাসের মধ্যে, সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের ঘোষণা প্রধানমন্ত্রীর শেরে বাংলা ছিলেন বাঙালি মুসলমানদের শিক্ষা-সামাজিক মুক্তির অগ্রদূত : তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর নিকট থেকে পরিচ্ছন্নকর্মীদের জন্য ঈদ উপহারের চেক গ্রহণ করলেন রাসিক প্রশাসক দুই পা নেই, শুধু হাতের ওপর ভর করেই মাউন্ট এভারেস্ট জয় গাজায় ইঁদুরবাহী রোগে আক্রান্ত ১ লাখ ২৫ হাজারের বেশি মানুষ রাজশাহী নগরীতে ত্রাস সৃষ্টির দায়ে কিশোর গ্যাং এর ২ সদস্য গ্রেফতার

পাসওয়ার্ড ভুলে গেলে কী করবেন?

Paris
Update : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১

জামিল প্রায়ই তার ল্যাপটপের পাসওয়ার্ড ভুলে যান। তাই বস বললেন, ‘পাসওয়ার্ড মনে রাখতে পারেন না, তাহলে দেওয়ার দরকার কী?’ তবু তিনি পাসওয়ার্ড দেবেনই। তারপর বস তাকে বললেন, ‘একটা ছোট ডায়েরিতে পাসওয়ার্ডটা লিখে রাখুন।’

বুদ্ধিটা তার বেশ পছন্দ হলো। পরদিন তিনি আবার পাসওয়ার্ড ভুলে গেলেন। তাকে ডায়েরির কথা মনে করিয়ে দিতেই করুণ মুখে বললেন, ‘যে ডায়েরিতে পাসওয়ার্ডটা লিখেছি, সেটা আনতে ভুলে গেছি।’

****

খরগোশ-অজগরের কথোপকথন
এক রাতে পথ চলতে গিয়ে ধাক্কা খেল অন্ধ খরগোশ আর অন্ধ অজগর। খরগোশের শরীর স্পর্শ করে অজগর বলল, ‘নরম, কোমল লোম গায়ে, লম্বা কান… খরগোশ না-কি?’

খরগোশ এবার অজগরের শরীর স্পর্শ করে বলল, ‘ঠান্ডা ও পিচ্ছিল শরীর, একটাও কান নেই… সাউন্ড ইঞ্জিনিয়ার না-কি?’

****

বিয়ের কথাবার্তা চলছে
সোমার বান্ধবী অনামিকা। সে একদিন উপবৃত্তি না কিসের জানি একটি ফরম পূরণ করছিল। ফরমে একটি বিষয় ছিল ‘বৈবাহিক অবস্থা’।

অনামিকার তখন বাড়ি থেকে বিয়ে দেওয়ার কথাবার্তা হচ্ছিল। তাই সে বৈবাহিক অবস্থার স্থানে লিখল ‘কথাবার্তা চলছে’। তার লেখা পড়ে হাসতে হাসতে সবার চোখে পানি চলে এলো।


আরোও অন্যান্য খবর
Paris