মঙ্গলবার

২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায় চামড়া সিন্ডিকেট-কোরবানীর পশু নিয়ে চাঁদাবাজি দেখতে চাই না : এমপি মিলন রামিসা হত্যার বিচার হবে এক মাসের মধ্যে, সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের ঘোষণা প্রধানমন্ত্রীর

বালিয়াডাঙ্গা হেল্পলাইনের ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ও সচেতনতা ক্যাম্পেইন

Paris
Update : সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : “একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্নার বাঁধন” স্লোগানে বালিয়াডাঙ্গা হেল্পলাইনের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ও জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। সেবা ক্লিনিকের সহযোগিতায় বিনামূল্যে গতকাল রবিবার সকাল থেকে দিনব্যাপী প্রায় ৫ শতাধিক রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, নেসকো’র অবসরপ্রাপ্ত সহকারী প্রকৌশলী মো. খুরশেদ আলম। এসময় আরো উপস্থিত ছিলেন, সেবা ক্লিনিকের ম্যানেজার মো. সেরাজুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষক এটিএম ফরহাদ রেজা, বালিয়াডাঙ্গা হেল্পলাইনের সভাপতি মো. হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ বিন কাসেম, সহ-সম্পাদক আব্দুল আহাদসহ হেল্পলাইনের সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য, ক্যাম্পেইনে উপস্থিত সকলকে রক্ত দানে উদ্বুদ্ধ ও করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলতে বিভিন্ন নির্দেশনা প্রদান করা হয়।


আরোও অন্যান্য খবর
Paris