২০ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
প্রধানমন্ত্রীর রাজশাহী সফর : সুপ্ত আশা-প্রত্যাশা দানা বেঁধেছে মানুষের মাঝেশিবগঞ্জে মাদকবিরোধী অভিযানে হামলা চালালেও ৩ কারবারি গ্রেপ্তারঅবহেলা আর অযত্নে পড়ে আছে ঈশ্বরদী বিমান বন্দরবরেন্দ্র অঞ্চলের মানুষের আশানুরূপ খাদ্যের যোগান দিচ্ছে বিএমডিএশেষ মুহূর্তের প্রস্তুতির মধ্য দিয়ে প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহীপ্রধানমন্ত্রীর নিকট রাজশাহীতে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়ে উপস্থাপন করা হবে : রাসিক প্রশাসকরাজশাহীর ঐতিহ্য-গৌরবের ধারক বরেন্দ্র কলেজ জাতীয়করণ দাবিকৃষ্ণ-হরিদ্রা রঙের ছোঁয়া ভিআইপি সড়কে ধর্মসভার মন্ডপ হপিংয়ে আসছেন প্রধানমন্ত্রী

সিংড়ায় দুধ ফেলে প্রতিবাদ খামারিদের

প্রকাশিত: ২৭ জুন ২০২১, ২:৫০ পূর্বাহ্ণ | বিভাগ: আপনার মতামত
সিংড়ায় দুধ ফেলে প্রতিবাদ খামারিদের
বিজ্ঞাপন

এফএনএস : নাটোরের সিংড়ায় ন্যায্যমূল্য না পাওয়ায় দুধ ফেলে অভিনব প্রতিবাদ করেছেন খামারিরা। গতকাল শনিবার সকালে উপজেলার বাহাদুরপুর বটতলা এলাকায় অন্তত ৩০ জন খামারি প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন। ক্ষতিগ্রস্ত খামারিরা জানান, উপজেলার ১২ ইউনিয়নে অন্তত ৬০০ গরুর খামার রয়েছে। স্থানীয় বাজারে খামারিরা দুধ এনে বিক্রি করতেন।

বাড়িতে পুষ্টির চাহিদা মেটানোর পাশাপাশি প্রতিদিন মহাজনদের কাছে ৪০-৬০ লিটার দুধ বিক্রি করতেন। কিন্তু লকডাউনের কারণে বাজারে মহাজন না আসায় দুধ নেয়ার মতো ক্রেতা নেই। আবার অবিক্রীত দুধ নিয়ে বাড়ি ফেরাও কষ্টের। ফলে এসব দুধ ফেলে দিয়ে প্রতিবাদ জানান তারা।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. খুরশিদ আলম বলেন, ছুটির দিন বাজারে ক্রেতা কম থাকে। ফলে বিক্রিও কম হয়। এ এলাকায় সরকারি ব্যবস্থাপনায় দুধ শীতলীকরণ কেন্দ্র গড়ে তোলার জন্য সুপারিশ পাঠানো হয়েছে। আশা করছি এরপর এ ধরনের সমস্যা থাকবে না।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন