সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

নবম পে স্কেল ঘোষণাসহ ৮ দফা দাবি সরকারি চাকরিজীবীদের

Paris
Update : শনিবার, ১২ জুন, ২০২১

এফএনএস : নতুন বাজেটে নবম পে স্কেল ঘোষণাসহ ৮ দফা দাবি জানিয়েছে ১১ থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের সংগঠন ‘সম্মিলিত অধিকার আদায় ফোরাম’। গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এসব দাবি তুলে ধরে সংগঠনটি। সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে আট দফা দাবি বাস্তবায়নে যথাযথ পদক্ষেপ না নেয়া হলে আগামী ১৮ জুন প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।

পাশাপাশি ফোরামের প্রতিনিধি দল সরাসরি প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেবে। সংবাদ সম্মেলনে সংগঠনর পক্ষ থেকে আট দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো- স্থায়ী পে কমিশন গঠন করে নবম পে স্কেল ঘোষণার মাধ্যমে বেতন বৈষম্য নিরসনসহ গ্রেড অনুযায়ী বেতন স্কেলের পার্থক্য সমহারে নির্ধারণ করতে হবে। গ্রেড সংখ্যা কমাতে হবে। পে স্কেল বাস্তবায়নের আগে অন্তর্বর্তীকালীন সময়ে যৌক্তিক পরিমাণে মহার্ঘ ভাতা দিতে হবে। এক ও অভিন্ন নিয়োগবিধি বাস্তবায়ন করতে হবে। সব পদে পদোন্নতি বা পাঁচ বছর পর পর উচ্চতর গ্রেড দিয়ে ব্লক পোস্ট নিয়মিতকরণ করতে হবে।

টাইম স্কেল, সিলেকশন গ্রেড পুনর্বহালসহ বেতন জ্যেষ্ঠতা বজায় রাখতে হবে। সচিবালয়ের মতো অন্যান্য সব দপ্তর, অধিদপ্তর এবং পরিদপ্তরে পদবী ও গ্রেড পরিবর্তন করতে হবে। সব ধরনের ভাতা বাজার চাহিদা অনুযায়ী পুনর্নির্ধারণ করতে হবে। নিম্ন বেতনভোগীদের জন্য রেশনের ব্যবস্থা করতে হবে। বিদ্যমান গ্রাচ্যুইটি, আনুতোষিকের হার ৯০ শতাংশের স্থলে ১০০ শতাংশ পুনর্নির্ধারণ করতে হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফোরামের সভাপতি লুৎফর রহমান, কার্যকরী সভাপতি কাজী ফাহাদুর রহমান রাজু, সিনিয়র সহসভাপতি শফিকুল ইসলাম খান, সহসভাপতি জাহাঙ্গীর হোসেন, মো. মোফাজ্জল হোসেন, ঢাকা মহানগরের সভাপতি মোহাম্মদ আলী প্রমুখ।


আরোও অন্যান্য খবর
Paris