সর্বশেষ সংবাদ
রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী

সাকিবের সিপিএল খেলা হুমকির মুখে

Paris
Update : সোমবার, ৩১ মে, ২০২১

এফএনএস : ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) শুরু হবে এ বছরের আগস্টের শেষদিকে। আর শেষ হবে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে। এই লিগের দল জ্যামাইকা তালাওয়া বিশ্বসেরা অলরাউন্ডারকে দলে নিয়েছে। তবে টুর্নামেন্টটি খেলার জন্য সাকিবের এনওসি পাওয়া নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। সামনে খুবই ব্যস্ত সিডিউল বাংলাদেশ ক্রিকেট দলের।

আগস্ট ও সেপ্টেম্বরে বিশ্ব ক্রিকেটের তিন পরাশক্তি অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সীমিত ওভারের সিরিজ খেলবে টাইগাররা। সেক্ষেত্রে সাকিবের সিপিএল খেলা পড়ছে হুমকির মুখে। জাতীয় দলের খেলা রেখে বিদেশে খেলার ক্ষেত্রে অনাপত্তিপত্র বা নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) পাওয়াটা কঠিন।

সাকিবের সিপিএলে অংশগ্রহণ নিয়ে ক্রিকবাজ-এর সঙ্গে কথা বলেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। তিনি বলেন, ‘আমরা এখনো সাকিবের সিপিএলের এনওসি নিয়ে কিছু ভাবিনি। সময় এলে সিদ্ধান্ত নিব। তবে আমরা তাদের (অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড) বিপক্ষে পূর্ণ শক্তি নিয়েই খেলতে চাই।’


আরোও অন্যান্য খবর
Paris