সর্বশেষ সংবাদ
রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান সাপাহারে এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে বাধ্যতামূলক কোচিং ফি আদায়ের অভিযোগ নিরাপত্তা কৌশল যেন জনগণকে সরকার প্রধান থেকে বিচ্ছিন্ন না করে : প্রধানমন্ত্রী রাজশাহীর শিক্ষার উন্নয়নে সর্বাধিক কাজ করে যাবেন এমপি হাবীবা খুব শীঘ্রই ঈশ্বরদী বিমান বন্দর চালু করা হবে : প্রতিমন্ত্রী পুতুল সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন

জুনে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে জোবাইডেনের বৈঠক

Paris
Update : বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১

এফএনএস : রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে আগামী জুনে বৈঠক করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। সুইজারল্যান্ডের জেনিভায় আগামী ১৬ জুন দুই প্রেসিডেন্টের বৈঠক হবে বলে হোয়াইট হাউজের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। ইউক্রেইন, সাইবার হামলা এবং রাশিয়ার নতুন পারমানবিক অস্ত্র মোতায়েনের পদক্ষেপ নিয়ে চলমান উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে প্রথম মুখোমুখি বৈঠক করতে যাচ্ছেন দুই প্রেসিডেন্ট।

দুই দেশের মধ্যে পরমাণু অস্ত্র প্রতিযোগিতা যাতে না বাড়ে, আসন্ন বৈঠকে তার ওপরই বেশি গুরুত্ব দেওয়া হতে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স। উন্নত দেশগুলোর জোট জি-৭ এবং ন্যাটো জোটের মিত্রদেশগুলোর সঙ্গে পরপর বৈঠক শেষে পুতিনের মুখোমুখি হতে যাচ্ছেন বাইডেন। বৈঠক শেষে জেনিভা থেকে ব্রাসেলসে যাবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।


আরোও অন্যান্য খবর
Paris