২৬ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
ফুটপাত দখলমুক্তর পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের পুর্নবাসনের উদ্যোগ রাসিকেরভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি২৬ অক্টোবর ঘূর্ণিঝড়ের শঙ্কা, বরেন্দ্র অঞ্চলে কৃষকদের পাকাধান কাটার জরুরি আহ্বানচাঁদাবাজদের বিরুদ্ধে ভুক্তভোগীদের অভিযোগ ছাড়াই মামলা নেওয়ার ব্যবস্থা হচ্ছে : আইজিপিবাংলার জাতীয় খেলা হা-ডুডুকে আরও জনপ্রিয় করে তোলা হবে : এমপি মিলনপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকলোকসান-সঙ্কটের অজুহাতে বেসরকারি ব্যবস্থায় দেয়া হচ্ছে আরো অর্ধডজন ট্রেন

কাদের মির্জাসহ ১৬৪ জনের বিরুদ্ধে আদালতে হত্যা মামলা

প্রকাশিত: ১৫ মার্চ ২০২১, ৯:৪৬ পূর্বাহ্ণ | বিভাগ: আইন-আদালত
কাদের মির্জাসহ ১৬৪ জনের বিরুদ্ধে আদালতে হত্যা মামলা
বিজ্ঞাপন

এফএনএস : নোয়াখালীর বসুরহাট পৌর চেয়ারম্যান আবদুল কাদের মির্জার বিরুদ্ধে হত্যা মামলা নিতে পুলিশ সম্মত না হওয়ায় জেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেছেন নিহত আলাউদ্দিনের ভাই এমদাদ হোসেন। কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের বিবদমান দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষে সিএনজিচালক আলাউদ্দিনকে গুলি করে হত্যার ঘটনায় নিহতের ভাই মামলাটি থানায় দায়েরচেষ্টায় সফল না হয়ে আদালতের শরণাপন্ন হন।

গতকাল রোববার দুপুর ১টায় নোয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এইচ এম মোছলে উদ্দিন নিজামের আমলী আদালতে এ মামলা দায়ের করা হয়। মামলার বাদী নিহত সিএনজি চালক আলাউদ্দিনের ছোট ভাই এমদাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন। মামলায় নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোটভাই আবদুল কাদের মির্জাকে প্রধান আসামি করা হয়েছে।

এছাড়াও কাদের মির্জার আরেক ভাই সাহাদাত হোসেনকে দ্বিতীয় ও কাদের মির্জার ছেলে মির্জা মাশরুর কাদের তাশিককে তৃতীয় আসামিসহ ১৬৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৫০/৬০ জনকে আসামি করে এই মামলা দায়ের করা হয়। আদালত সূত্রে জানা যায়, নোয়াখালীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এইচ এম মোছলেউদ্দিন নিজামের আদালতে মামলার বাদীর জাতীয় পরিচয়পত্র দাখিল সাপেক্ষে বিকালে এ হত্যা মামলার ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।

নিহতের ছোট ভাই মো. এমদাদ হোসেন জানান, বৃহস্পতিবার বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জাকে প্রধান আসামিসহ ১৬৪ জনের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় হত্যা মামলার এজাহার দিয়েছিলাম। কিন্তু প্রধান আসামি মেয়র আবদুল কাদের মির্জার নাম বাদ না দেওয়ায় গত শনিবার বিকেল পর্যন্ত পুলিশ এজাহারটি রেকর্ড করেনি, বিধায় আজ আদালতের শরণাপন্ন হলাম।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন