১৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ৫ ধাপে ইউপিতে ভোট হবে, আগমী বৃহস্পতিবারের মধ্যে তারিখ ঘোষণারাজশাহীতে হলিক্রস স্কুলের নির্মাণাধীন ভবনের ছাদে ধস, শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন?রাজশাহী আদালতের আইনজীবীকে আঘাতকারীদের বিচার নিশ্চিতের দাবীসার্জেন্ট সাবিহা’র অ্যাকাউন্টে ৫০ লাখ টাকা প্রবেশ নিয়ে নিউরন কোচিংয়ের সাইফুলের অজুহাতে রহস্যচাঁপাইনবাবগঞ্জে ওসির বিরুদ্ধে ঘুষ দাবি ও হয়রানি করার অভিযোগমিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার ফেন্সিং নির্মাণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রীদেশে ধান উৎপাদনে কৃষকের খরচ ধারাবাহিকভাবে বাড়ছে

রাজশাহীতে ইউরেনিয়াম প্রতারণা চক্রের মূলহোতাসহ ৬ সদস্য আটক

প্রকাশিত: ২৭ জুন ২০২৪, ৬:৩৬ অপরাহ্ণ | বিভাগ: lead
রাজশাহীতে ইউরেনিয়াম প্রতারণা চক্রের মূলহোতাসহ ৬ সদস্য আটক
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে আন্তঃজেলা ইউরেনিয়াম প্রতারণা চক্রের মূলহোতাসহ ছয়জনকে আটক করেছে র‌্যাব-৫। এ সময় তাদের কাছে থেকে প্রতারণার নগদ ১০ হাজার টাকা ও ছয়টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) রাত পৌনে ১০টার দিকে মহানগরীর গ্র্যান্ড রিভার ভিউ হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানের পর বুধবার (২৬ জুন) দুপুরে র‌্যাব-৫ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আটকরা হলেন, রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার সাগরপাড়া এলাকার কেএম হাবিবুর রহমানের ছেলে মূলহোতা কেএম রায়হানুল ফেরদৌস (৪৩), চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার রাধানগর এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে নাদিরুজ্জামান ওরফে মিরুজ্জামান (৪২), ঝাউবোনা এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে আব্দুস ছামাদ (৪০), দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার পশ্চিম গৌড়ীপাড়ার মৃত আব্দুল হামিদের ছেলে মোসলেম উদ্দিন (৬০), নবাবগঞ্জ উপজেলার মহাজেরপুর বামুনগড় এলাকার মৃত সিয়াম উদ্দিনের ছেলে আয়েশ উদ্দিন (৬৭) ও কুমিল্লার চৌদ্দগ্রামের সাতবাড়িয়া এলাকার মৃত ইদ্রিস মিয়ার ছেলে রাজু মিয়া (৩৮)। র‌্যাবের বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব-৫ এর একটি দল মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে মহানগরীর গ্র্যান্ড রিভার ভিউ হোটেলে অভিযান চালায়। অভিযানের সময় মোসলেমের পাঞ্জাবির পকেট থেকে একটি স্বচ্ছ পলি প্যাকে রাখা একটি ভাজ করা সাদা টিস্যু পেপার, নগদ ১০ হাজার টাকা ও ছয়টি মোবাইল ফোন জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পরস্পর যোগসাজশে ইউরেনিয়াম দেওয়ার কথা বলে লোকজনের সঙ্গে প্রতারণা করে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিতেন বলে স্বীকার করেন। এ ঘটনায় রাজশাহী মহানগরীর রাজপাড়া থানায় মামলা হয়েছে বলেও জানানো হয় র‌্যাবের ওই বিজ্ঞপ্তিতে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন