বুধবার

২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
৬-৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে: রাসিক প্রশাসক চিরনিদ্রায় শায়িত হলেন মান্দার ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায়

মান্দায় দোকানঘর ভাঙচুর করে রাস্তা নির্মাণের অভিযোগ

Paris
Update : বুধবার, ২২ মে, ২০২৪

মান্দা প্রতিনিধি : নওগাঁর মান্দায় ভাড়াটিয়া লোকজন দিয়ে দুটি দোকানঘর ভেঙে দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২২ মে) ভোর ৪টার দিকে উপজেলা সদর প্রসাদপুর বাজারের ইসলামি ব্যাংক চত্বর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় দুই ব্যবসায়ীর বিভিন্ন মালামাল ভাঙচুর ও লুটপাট করা হয়। এতে অন্তত ১৫ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে দাবী করেন ব্যবসায়ীরা। ঘটনায় ভুক্তভোগী দুই ব্যবসায়ী অভিযুক্ত মতিউর রহমান ও দেলোয়ার হোসেনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জনের বিরুদ্ধে মান্দা থানায় অভিযোগ করেন।
ভুক্তভোগী ব্যবসায়ীরা বলেন, ইসলামি ব্যাংক সংলগ্ন এলাকায় রাস্তার পশ্চিম পাশে কামারকুড়ি গ্রামের আলম ও আল মামুনের সম্পত্তি সাড়ে ৭ লাখ টাকা জামানত দিয়ে নিজ খরচে দোকানঘর নির্মাণ করেন আসমত আলী ও মানিক সরকার নামের দুই ব্যবসায়ী। এর পর সেখানে ২০ বছর ধরে স্টীলের তৈরি বিভিন্ন আসবাবপত্রের ব্যবসা করছেন তারা। ব্যবসায়ী আসমত আলী বলেন, হঠাৎ করেই বুধবার ভোর ৪টার দিকে মতিউর রহমান ও দেলোয়ার হোসেনের নেতৃত্বে ২০ থেকে ২৫ জন ভাড়াটিয়া লোকজন দুটি দোকানঘরের টিনের বেড়া ও ছাউনি ভেঙে গুড়িয়ে দিয়ে রাস্তা নির্মাণ করে। এসময় দোকানঘরের মালামাল ভাঙচুর ও লুটপাট করা হয়। এতে দুই দোকানের অন্তত ১৫ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে। এ বিষয়ে অভিযুক্ত মতিউর রহমান ও দেলোয়ার হোসেনের সঙ্গে মোবাইলফোনে যোগাযোগ করা হলেও তাদের পাওয়া যায়নি। এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, এ সংক্রান্ত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 


আরোও অন্যান্য খবর
Paris