সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

বর্ষীয়ান অভিনেতা মনু মুখার্জি আর নেই

Paris
Update : সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০

এফএনএস : সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণের পর আরেক বর্ষীয়ান অভিনেতাকে হারালো কলকাতার সিনে জগত। চলে গেলেন মনু মুখার্জি। রোববার সকাল সাড়ে নয়টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর। ভারতীয় গণমাধ্যম জানায়, বেশ কয়েক বছর ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। কোমরের সমস্যা থাকায় শেষ চার বছর একেবারে শয্যাশায়ী ছিলেন বলে জানিয়েছে তার পরিবার।

ছিল হৃদযন্ত্রের সমস্যাও। তার মৃত্যুতে শোকস্তব্ধ টলিউড। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। শুধু কলকাতাই নয়, মনু মুখার্জি বেশ জনপ্রিয় ছিলেন বাংলাদেশেও। মৃণাল সেনের ‘নীল আকাশের নীচে’ দিয়ে চলচ্চিত্রে যাত্রা ছিল তার। জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ ছবির মধ্যে ছিল সত্যজিৎ রায়ের ‘জয় বাবা ফেলুনাথ’-ও।

এ ছাড়া নব্বই দশকের প্রচুর বাংলা ছবিতে বাবার চরিত্রে অভিনয় করে বাংলাদেশের দর্শকেরও মন জয় করেছিলেন এই অভিনেতা। তার উল্লেখযোগ্য ছবিগুলি হলো, ‘গণদেবতা’, ‘মৃগয়া’, ‘অশনি সংকেত’, ‘শ্বেত পাথরের থালা’, ‘পাতালঘর’, ‘বাকিটা ব্যক্তিগত’ ইত্যাদি।২০১৫ সালে পশ্চিমবঙ্গে টেলি সম্মান পুরস্কার অনুষ্ঠানে ‘আজীবন সম্মাননা’ দিয়ে সম্মানিত করা হয়েছিল তাকে। সূত্র: হিন্দুস্তান টাইমস


আরোও অন্যান্য খবর
Paris