১৮ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
কাগজে ১০ হাজার দিনমজুর, পাড়ে শুধুই ‘ভেকু’গোদাগাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যুদুর্গাপুরে পরিদর্শনে গিয়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ পাওয়ায় আইনগত ব্যবস্থার নির্দেশ ইউএনও’রপ্রশাসকের উদ্যোগে রাসিকে প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরাসড়ক ও বাঁধ সুরক্ষায় বিন্না ঘাস ব্যবহার করার নির্দেশ প্রধানমন্ত্রীররাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়ন বৈধঅব্যবহৃত জলাশয় তরুণদের মধ্যে বণ্টন করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে : প্রধানমন্ত্রীরাজশাহী সদর দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি শামীম, সম্পাদক সুমন

গোদাগাড়ীতে ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নিহত এক আহত দশ

প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৪, ১১:২১ পূর্বাহ্ণ | বিভাগ: lead
গোদাগাড়ীতে ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নিহত এক আহত দশ
বিজ্ঞাপন

গোদাগাড়ী প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ীতে ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ১ জন নিহত ও ১০ আহত হয়েছেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার গোদাগাড়ী ইউনিয়নের সাগুয়ান ঘুন্টি গ্রামে ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মসজিদ কমিটির সভাপতি নেজাম উদ্দীন মেম্বারের পক্ষের লোকজন ও আওয়ামী লীগ নেতা আজিজুলের পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে মারামারিতে জড়িয়ে পড়ে। এতে করে ১১ জন আহত হয়। গুরুত্বর আহত অবস্থায় রুহুল আমিন(৩৮) নামে এক ব্যক্তি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে মারা যায়। নিহত রুহুল আমিন সাগুয়ান ঘুন্টি গ্রামের ফজলুল হকের ছেলে এবং নেজাম মেম্বারের পক্ষের লোক। স্থানীয় লোকজন জানায়, সাগুয়ান জামে মসজিদের সভাপতি ছিলেন আজিজুল হক। কিন্তু তাকে বাদ দিয়ে নতুন করে নেজাম মেম্বারকে সভাপতি করে কমিটি গঠিত হয়। এই কমিটির সদস্য ছিল নিহত রুহুল আমিন। আজিজুলের পক্ষের এক লোকের ছাগলে মসজিদের একটি গাছ খাচ্ছিল। এসময় ছাগলটিকে তাড়িয়ে দেওয়া হয়। এতে করে সভাপতি থেকে বাদ পড়ার ক্ষোভে আজিজুল হক নতুন সভাপতি নেজাম মেম্বারের উপর চড়াও হয়ে কথা কাটাকাটি এক পর্যায়ে আজিজুলের লোকজন মসজিদ কমিটির লোকজনের উপর হামলা চালালে সংঘর্ষে রুপ নেয়। গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন বলেন, এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে। নিহতের পক্ষ থেকে থানায় মামলার প্রস্তুতি চলছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন