বৃহস্পতিবার

২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
দেশের পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় সেনা সদস্যরা ব্যারাকে ফিরে যাচ্ছে : সেনাপ্রধান ঈদের পরদিনই পরিচ্ছন্ন নগরী পাবেন রাজশাহী মহানগরবাসী : রাসিক প্রশাসক নগরীর দুই হত্যা মামলায় ৯ জন গ্রেপ্তার, তালিকা হচ্ছে কিশোর গ্যাং সদস্যদের নাচোলে পাল্টে যাচ্ছে স্বাস্থ্যসেবার চিত্র পদ্মা ও তিস্তা ব্যারাজ নির্মাণ করবে সরকার : প্রধানমন্ত্রী ব্যক্তি উদ্যোগে সরকারি খাল খননে নতুন নির্দেশনা দিলো ভূমি মন্ত্রণালয় আরএমপি কমিশনার-রাসিক প্রশাসকের মধ্যে শুভেচ্ছা ও সম্মাননা স্মারক বিনিময় সরকার জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর : এমপি মিলন ক্ষুধা মেটাতে সন্তান বিক্রি করছেন আফগানরা সেবা প্রদান করা করুণা নয়, রাষ্ট্রের দায়িত্ব : প্রধানমন্ত্রী

রাজশাহী নগরীতে ৫৫ লাখ টাকার হেরোইনসহ এক দম্পতি গ্রেফতার

Paris
Update : রবিবার, ৩১ মার্চ, ২০২৪

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে হেরোইনসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। রোববার (৩১ মার্চ) দুপুরে র‌্যাবের একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রোববার (৩১ মার্চ) সকাল সাড়ে ৯টায় চন্দ্রিমা থানার মশরইল (বাচ্চুর মোড়) এলাকায় অভিযান চালিয়ে ঐ দম্পতিকে গ্রেফতার কর হয়।
গ্রেফতারকৃতরা হলেন-মোঃ মুন্না (৩১) এবং তার স্ত্রী মোছাঃ রেশমি আক্তার (৩০)। মুন্না রাজপাড়া থানার চিড়িয়াখানা গেট এলাকার মোঃ আজাদ আলী ছেলে। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকালে মশরইল (বাচ্চুর মোড়) নামক এলাকায় অভিযান চালানো হয়। এ সময় হেরোইনসহ মুন্না এবং তার স্ত্রী রেশমি আক্তারকে গ্রেফতার করে র‌্যাব। পরে মুন্নার প্যান্টের পকেট থেকে ৩ প্যাকেট ও তার স্ত্রী রেশমীর দেহ তল্লাশী করে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ৩ প্যাকেট হেরোইন উদ্ধার করে র‌্যাব। যার ওজন ৫১৫ গ্রাম, উদ্ধারকৃত হেরোইনের মুল্য ৫৫ লাখ টাকা বলে জানায় র‌্যাব। র‌্যাব আরও জানায় গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা সম্পর্কে স্বামী-স্ত্রী হওয়ার সুবাদে পরস্পর যোগসাজসে গোদাগাড়ীর সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইন সংগ্র করে। এবং রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে মাদক সরবারহ করে। এ ঘটনায় গ্রেফতার দম্পতির বিরুদ্ধে চন্দ্রিমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

 


আরোও অন্যান্য খবর
Paris