১৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ৫ ধাপে ইউপিতে ভোট হবে, আগমী বৃহস্পতিবারের মধ্যে তারিখ ঘোষণারাজশাহীতে হলিক্রস স্কুলের নির্মাণাধীন ভবনের ছাদে ধস, শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন?রাজশাহী আদালতের আইনজীবীকে আঘাতকারীদের বিচার নিশ্চিতের দাবীসার্জেন্ট সাবিহা’র অ্যাকাউন্টে ৫০ লাখ টাকা প্রবেশ নিয়ে নিউরন কোচিংয়ের সাইফুলের অজুহাতে রহস্যচাঁপাইনবাবগঞ্জে ওসির বিরুদ্ধে ঘুষ দাবি ও হয়রানি করার অভিযোগমিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার ফেন্সিং নির্মাণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রীদেশে ধান উৎপাদনে কৃষকের খরচ ধারাবাহিকভাবে বাড়ছে

নৌবাহিনীর প্রধানের সাথে রাসিক মেয়রের সাক্ষাৎ

প্রকাশিত: ২৮ মার্চ ২০২৪, ৯:১৭ অপরাহ্ণ | বিভাগ: lead
নৌবাহিনীর প্রধানের সাথে রাসিক মেয়রের সাক্ষাৎ
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর ২টায় নৌ সদর দপ্তরে নৌবাহিনীর প্রধানের সঙ্গে এই সাক্ষাৎ ও মতবিনিময় করেন রাসিক মেয়র। এ সময় রাসিক মেয়রকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন নৌপ্রধান।
এ সময় রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন জানান, দীর্ঘ প্রচেষ্টার পর সম্প্রতি রাজশাহীর গোদাগাড়ীর সুলতানগঞ্জ পোর্ট অব কল এবং ভারতে মুর্শিদাবাদের মায়া বন্দর থেকে সুলতানগঞ্জ পর্যন্ত নৌপথে পণ্যবাহী নৌযান চলাচল শুরু হয়েছে। এই নৌপথে বাণিজ্য রাজশাহী শহর হয়ে পাবনার ঈশ্বরদী হয়ে আরিচা পর্যন্ত বৃদ্ধি করা প্রয়োজন। রাজশাহী শহরে আন্তর্জাতিক নৌবন্দর স্থাপন কাজের অগ্রগতি হচ্ছে। এই সম্পূর্ণ নৌরুটি চালু হয়ে উভয় দেশ লাভবান হবে এবং রাজশাহীর অর্থনীতি গতিশীল এবং কর্মসংস্থান সৃষ্টি করতে চাই। এ ব্যাপারে সহযোগিতা প্রয়োজন। এ সময় এ ব্যাপারে সহযোগিতা করার আশ্বাস দেন নৌপ্রধান। সভায় রাষ্ট্রপতির সাবেক সামরিক সচিব লেঃ জেনারেল (অব:) আবুল হোসেন এবং নৌবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন