১৯ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রীমান্দায় এইচবিবি রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ, ৬ মাসেই ধ্বসরাজশাহী থেকে জাপানে কর্মী নিয়োগ ও সম্ভাব্য বিনিয়োগ নিয়ে আলোচনাবাংলাদেশ-চীনের যৌথ সহযোগিতায় রাজশাহী সিল্কের ঐতিহ্য ফিরে আসবে : বস্ত্র প্রতিমন্ত্রীকাগজে ১০ হাজার দিনমজুর, পাড়ে শুধুই ‘ভেকু’গোদাগাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যুদুর্গাপুরে পরিদর্শনে গিয়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ পাওয়ায় আইনগত ব্যবস্থার নির্দেশ ইউএনও’রপ্রশাসকের উদ্যোগে রাসিকে প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরা

শিষ্টাচার বহির্ভূত ও সংগঠনের শৃঙ্খলাবিরোধী বক্তব্য দেয়ায় বাগমারার এমপি কালামকে শোকজ

প্রকাশিত: ২১ মার্চ ২০২৪, ১০:০৫ অপরাহ্ণ | বিভাগ: lead
শিষ্টাচার বহির্ভূত ও সংগঠনের শৃঙ্খলাবিরোধী বক্তব্য দেয়ায় বাগমারার এমপি কালামকে শোকজ
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : শিষ্টাচার বহির্ভূত ও সংগঠনের শৃঙ্খলাবিরোধী বক্তব্য দেয়ায় রাজশাহী-৪ (বাগমারা) আসনের এমপি মোঃ আবুল কালাম আজাদকে বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটি থেকে শোকজ করা হয়েছে। আবুল কালাম আজাদ বাগমারার তাহেরপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য। গত ১৯ মার্চ আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত পত্রে তাকে শোকজ করা হয়।
এমপি মোঃ আবুল কালাম আজাদকে বাংলাদেশ আওয়ামী লীগের প্যাডে দেয়া ওই পত্রে উল্লেখ করা হয়, ‘সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত আপনার বক্তব্য বাংলাদেশ আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। শিষ্টাচার বহির্ভূতভাবে প্রদত্ত আপনার বক্তব্য সংগঠনের শৃঙ্খলাবিরোধী এবং বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। এমতাবস্থায়, আপনার বিরুদ্ধে কেনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার ব্যাখ্যাসহ আপনার লিখিত জবাব আগামী ১৫ (পনের) দিনের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ-এর মাননীয় সভাপতি বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে (বাড়ি-৫১/এ, সড়ক-৩/এ, ধানমন্ডি, ঢাকা) প্রেরণের জন্য সাংগঠনিক নির্দেশক্রমে অনুরোধ জানানো যাচ্ছে।’
পত্রের অনুলিপি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস.এম কামাল হোসেন এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের রাজশাহী জেলার সভাপতি ও সাধারণ সম্পাদককে দেওয়া হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন