১৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ৫ ধাপে ইউপিতে ভোট হবে, আগমী বৃহস্পতিবারের মধ্যে তারিখ ঘোষণারাজশাহীতে হলিক্রস স্কুলের নির্মাণাধীন ভবনের ছাদে ধস, শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন?রাজশাহী আদালতের আইনজীবীকে আঘাতকারীদের বিচার নিশ্চিতের দাবীসার্জেন্ট সাবিহা’র অ্যাকাউন্টে ৫০ লাখ টাকা প্রবেশ নিয়ে নিউরন কোচিংয়ের সাইফুলের অজুহাতে রহস্যচাঁপাইনবাবগঞ্জে ওসির বিরুদ্ধে ঘুষ দাবি ও হয়রানি করার অভিযোগমিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার ফেন্সিং নির্মাণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রীদেশে ধান উৎপাদনে কৃষকের খরচ ধারাবাহিকভাবে বাড়ছে

সোনামসজিদ বন্দর দিয়ে ৩৯ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি

প্রকাশিত: ৫ মার্চ ২০২৪, ৮:০৬ অপরাহ্ণ | বিভাগ: lead
সোনামসজিদ বন্দর দিয়ে ৩৯ হাজার  মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি
বিজ্ঞাপন

শিবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে প্রায় ৩৯ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হয়েছে। এ বন্দরের ৩১ জন আমদানিকারক এসব পেঁয়াজ আমদানি করতে পারবেন। মঙ্গলবার দুপুরে সোনামসজিদ স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-পরিচালক সমির চন্দ্র ঘোষ এ তথ্য নিশ্চিত করেছেন। সমির চন্দ্র ঘোষ জানান, সোনামসজিদ স্থলবন্দরের ৩১ জন আমদানিকারক পেঁয়াজ আমদানির অনুমতি পেয়েছেন। তারা ৩৯ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানি করতে পারবেন। রমজানের আগেই এই বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হবে। এদিকে চাঁপাইনবাবগঞ্জের বাজারগুলোতে বর্তমানে ১০৫ থেকে ১১০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে। রমজানের আগে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হলে দাম কমবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন