সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

পুলিশ বাহিনীর সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার পেলেন নওগাঁর এসপি রাশিদুল

Paris
Update : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪

স্টাফ রিপোর্টার, নওগাঁ : নওগাঁ জেলার পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হককে তাঁর কর্মদক্ষতা, সততা, আন্তরিকতা ও কর্তব্যনিষ্ঠার মাধ্যমে অপরাধ দমন কার্যক্রমে উল্লেখযোগ্য ভূমিকা রাখা, পুলিশি সেবা প্রদান নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রশংসনীয় অবদানের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ পুলিশ বাহিনীর সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার “প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম)” পদকে ভূষিত করা হয়। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাজারবাগ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হককে সম্মানজনক এ পদকটি প্রদান করেন। এ সময় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও মাননীয় আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম উপস্থিত ছিলেন। এ পুরস্কার প্রাপ্তিতে তিনি মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় আইজিপি, সম্মানিত রেঞ্জ ডিআইজি, রাজশাহীসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক এ পদক প্রাপ্তিকে নওগাঁ জেলা পুলিশের সকল সদস্যের অর্জন বলে উল্লেখ করেন। তিনি তার সকল সহকর্মীসহ সম্মানিত নওগাঁ জেলাবাসির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

 


আরোও অন্যান্য খবর
Paris