সর্বশেষ সংবাদ
সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন বর্ষায় দেখা নেই বৃষ্টির, হচ্ছে না জমি চাষ ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি গণভোটের রায় বাস্তবায়ন ও সুশাসন দাবিতে রাজশাহীতে ১১ দলের বিক্ষোভ মিছিল আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা আরো শক্তিশালী হচ্ছে এল নিনো, সতর্কতা জাতিসংঘ’র জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা পদ্মা নদী রক্ষায় রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে সরকার : এমপি মিলন

বিবিসি-র সম্প্রচার নিষিদ্ধ করল চীন

Paris
Update : শনিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২১

এফএনএস : ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি-র সম্প্রচার নিষিদ্ধ ঘোষণা করল চীন। স্থানীয় সময় বৃহস্পতিবার চীনা কর্তৃপক্ষের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিজিটিএন এ তথ্য জানিয়েছে। সিজিটিএন জানিয়েছে, ১২ই ফেব্রুয়ারি থেকে চীনে বিবিসি ওয়ার্ল্ড নিউজের সম্প্রচার নিষিদ্ধ করা হয়েছে। এক বছরের জন্য প্রতিষ্ঠানটির লাইসেন্সও বাতিল করা হয়েছে। এ সময় চীনের সংখ্যালঘু উইঘুর সম্প্রদায়কে নিয়ে সংবাদ পরিবেশন করায় সমালোচনা করে সিজিটিন। বিবিসিকে পক্ষপাতদুষ্ট আখ্যায়িত করে সিজিটিএন দাবি করেছে, নির্দিষ্ট এজেন্ডা নিয়ে রিপোর্টিং করায় ব্রিটিশ সংবামাধ্যমটির আর কোনও বিশ্বাসযোগ্যতা নেই।

চীনের এই সিদ্ধান্তের পর বিবিসি এক বিবৃতিতে জানায়, ‘চীনের এমন সিদ্ধান্তে আমরা হতাশ। বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি। সারা বিশ্ব থেকে ন্যায্য ও নিরপেক্ষভাবে কোনো ভয় বা পক্ষপাতিত্ব না করে বিবিসি খবর সংগ্রহ করে। যুক্তরাজ্যের পক্ষ থেকে বলা হয়, এই সিদ্ধান্তের মাধ্যমে ‘গণমাধ্যমের স্বাধীনতাকে অগ্রহণযোগ্যভাবে সংকুচিত’ করেছে চীন। এরআগে গত সপ্তাহে সিজিটিএন-এর সম্প্রচার লাইসেন্স বাতিল করে যুক্তরাজ্য। সিজিটিএন পুরোপুরিভাবে চীনা কমিউনিস্ট পার্টি দ্বারা নিয়ন্ত্রিত হওয়ায় এ সিদ্ধান্ত নেয় ব্রিটিশ কর্তৃপক্ষ। এক সপ্তাহের মধ্যেই পাল্টা নিষেধাজ্ঞা দিল চীন।


আরোও অন্যান্য খবর
Paris