সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নওগাঁর রাশিদুল হক

Paris
Update : মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০২৪

স্টাফ রিপোর্টার
রাজশাহী রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় নওগাঁর পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হককে শ্রেষ্ঠ পুলিশ সুপার(এসপি)হিসেবে নির্বাচিত করা হয়েছে। সোমবার(২২ জানুয়ারি) বিকেলে রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সভাকক্ষে সাফল্যের স্বীকৃতিস্বরুপ তাকে সম্মাননা স্বারক দেন রাজশাহী রেঞ্জ ডিআইজি আনিসুর রহমান। এর আগে পুলিশ হেডকোয়ার্টার্সের অভিন্ন মানদন্ডের আলোকে ২০২৩ সালের ডিসেম্বর মাসের রাজশাহী রেঞ্জের সেরা পুলিশ সুপার হিসেবে তার নাম ঘোষণা করা হয়।
পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা যায়, ডিসেম্বর মাসের অপরাধ ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, মাদকদ্রব্য, অস্ত্র উদ্ধার, গ্রেফতারি পরোয়ানা তামিল, মামলা নিষ্পত্তি, তালিকাভুক্ত মাদক কারবারি গ্রেফতার, চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন, ট্রাফিক ব্যবস্থাপনা, নারী-শিশু-বয়স্ক-প্রতিবন্ধী হেল্প ডেস্কের সেবামূলক কার্যক্রমসহ বিভিন্ন কার্যক্রম পর্যালোচনা করা হয়। এসব সূচকে রাজশাহী বিভাগে সবদিক থেকে নওগাঁ এগিয়ে থাকায় সাফল্যের স্বীকৃতিস্বরুপ শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে নির্বাচিত হন মুহাম্মদ রাশিদুল হক। এছাড়া শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত হন অতিরিক্ত পুলিশ সুপার (পত্নীতলা সার্কেল) মু. আব্দুল মমীন, শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন।


আরোও অন্যান্য খবর
Paris