১৯ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
প্রধানমন্ত্রীর রাজশাহী সফর : সুপ্ত আশা-প্রত্যাশা দানা বেঁধেছে মানুষের মাঝেশিবগঞ্জে মাদকবিরোধী অভিযানে হামলা চালালেও ৩ কারবারি গ্রেপ্তারঅবহেলা আর অযত্নে পড়ে আছে ঈশ্বরদী বিমান বন্দরবরেন্দ্র অঞ্চলের মানুষের আশানুরূপ খাদ্যের যোগান দিচ্ছে বিএমডিএশেষ মুহূর্তের প্রস্তুতির মধ্য দিয়ে প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহীপ্রধানমন্ত্রীর নিকট রাজশাহীতে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়ে উপস্থাপন করা হবে : রাসিক প্রশাসকরাজশাহীর ঐতিহ্য-গৌরবের ধারক বরেন্দ্র কলেজ জাতীয়করণ দাবিকৃষ্ণ-হরিদ্রা রঙের ছোঁয়া ভিআইপি সড়কে ধর্মসভার মন্ডপ হপিংয়ে আসছেন প্রধানমন্ত্রী

২৮ বছর পর আবারো ভারতে মিস ওয়ার্ল্ড

প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৪, ৯:৫৮ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন
২৮ বছর পর আবারো ভারতে মিস ওয়ার্ল্ড
বিজ্ঞাপন

এফএনএস
দীর্ঘ ২৮ বছর পর ৭১ তম মিস ওয়ার্ল্ড অনুষ্ঠানের আয়োজন করবে ভারত। সম্প্রতি এমনটাই ঘোষণা করা হয়েছে। হিন্দুস্তান টাইমস বাংলার প্রতিবেদন অনুযায়ী, ৭১ তম মিস ওয়ার্ল্ডের আসর বসবে ভারতে। মিস ওয়ার্ল্ডের অফিসিয়াল পেজের তরফে এক্সে পোস্টের মাধ্যমে ঘোষণা করা হয়। পোস্টে লেখা হয়, ‘মিস ওয়ার্ল্ডের চেয়ারম্যান জুলিয়া মোরলে সিবিই জানিয়েছেন উত্তেজনার পারদ চড়ছে কারণ আমরা গর্বের সঙ্গে জানাচ্ছি এবারের মিস ওয়ার্ল্ডের আয়োজক দেশ হল ভারত। সৌন্দর্য, ডাইভারসিটি এবং নারী স্বাধীনতার উদযাপনের অপেক্ষায় আমরা। একটা দুর্দান্ত সফরের জন্য তৈরি হয়ে যান।’ এরআগে ১৯৯৬ সালে বেঙ্গালুরুতে আয়োজিত হয়েছিল মিস ওয়ার্ল্ডের অনুষ্ঠান। তারপর আর ভারতে এই বিউটি পেজেন্ট অনুষ্ঠিত হয়নি। ১৯৬৬ সালে প্রথমবারের জন্য কোনো ভারতীয় এই খেতাব অর্জন করেন। আর তিনি হলেন রেইতা ফারিয়া পোয়েল। তারপর ১৯৯৪ সালে ঐশ্বরিয়া রাই বচ্চন মিস ওয়ার্ল্ডেরমুকুট জয় করেন। তারপর ১৯৯৭ সালে ডায়না হেডেন এই খেতাব পার। ১৯৯৯ সালে যুক্তা মুখে বিশ্ব সুন্দরীর মুকুট পরেন। তার পরের বছরেই ২০০০ সালে এই খেতাব অর্জন করেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। এরপর লম্বা সময়ের বিরতির পর ২০১৭ সালে এই খেতাব পান মানুষী চিল্লার।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন