সর্বশেষ সংবাদ
‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা রাজশাহী নগরীতে ৬৬ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে পবায় প্রতিবন্ধী-দুঃস্থদের মাঝে সহায়তা বিতরণ করলেন ডিসি রোববার থেকে ভারতের ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে : হাইকমিশনার রাজশাহীর আমের বাজারে জমজমাট বেচাকেনা, ব্যস্ত চাষি-ব্যবসায়ীরা

রাসিকের স্বাস্থ্যসেবায় যুক্ত হলো কার্ডিয়াক এ্যাম্বুলেন্স

Paris
Update : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩

স্টাফ রিপোর্টার

ভারত সরকার কর্তৃক সৌজন্য উপহার হিসেবে রাজশাহী সিটি কর্পোরেশনকে প্রদানকৃত কার্ডিয়াক এ্যাম্বুলেন্স নগরবাসীর চাহিদা সাপেক্ষে দ্রুত চালুর নির্দেশনা প্রদান করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এর পরিপ্রেক্ষিতে মহানগরবাসীর স্বাস্থ্যসেবায় সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগে যুক্ত হয়েছে কার্ডিয়াক এ্যাম্বুলেন্স সেবা। এখন থেকে নির্দিষ্ট আবেদন ফরমের মাধ্যমে আবেদন করে মহানগরবাসী কার্ডিয়াক এ্যাম্বুলেন্স ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে রাজশাহী সিটি কর্পোরেশনের এ্যাম্বুলেন্স ব্যবহার নীতিমালা অনুযায়ী ভাড়া প্রযোজ্য হবে। কার্ডিয়াক এ্যাম্বুলেন্স ব্যবহার সহযোগিতায় জরুরী নম্বরসমূহ হচ্ছে- রাজশাহী সিটি কর্পোরেশনের আবাসিক চিকিৎসক (সিটি হাসপাতাল) ডা. মো. তারিকুল ইসলাম বনি, মোবাইল নম্বর: ০১৭৪০-৯৮৭৬৯০। মেডিকেল অফিসার (সিটি হাসপাতাল) ডা. মো. নাসরুল্লাহ্ দেওয়ান বাঁধন, মোবাইল নম্বর: ০১৭৬৩-৭৪৬১৬৭। প্রশাসনিক কর্মকর্তা (সিটি হাসপাতাল) মো. জাকির হোসেন, মোবাইল নম্বর: ০১৭২৭-১৪৪৪৯৫, হটলাইন নম্বর: ০১৭৫৮-৯০১৯০৩ এবং ১৬১০৫। উল্লেখিত নম্বরসমূহে যোগাযোগ করে নীতিমালা অনুযায়ী কার্ডিয়াক এ্যাম্বুলেন্স সেবা নিতে পারবেন মহানগরবাসী।


আরোও অন্যান্য খবর
Paris