২৭ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

অনিয়মের অভিযোগে লালপুরের মানবকল্যাণ মডেল হাসপাতাল বন্ধ

প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৩, ২:৫৫ পূর্বাহ্ণ | বিভাগ: স্বাস্থ্য-পরিচর্যা-পরামর্শ
অনিয়মের অভিযোগে লালপুরের মানবকল্যাণ মডেল হাসপাতাল বন্ধ
বিজ্ঞাপন

 

স্টাফ রিপোর্টার, লালপুর

নাটোরের লালপুরে বিভিন্ন অনিয়মের অভিযোগে মানবকল্যাণ মডেল হাসপাতাল সাময়িক ভাবে বন্ধ ঘোষনা করা হয়েছে। বুধবার (৪ অক্টোবর)  দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কেএম শাহাবুদ্দিন লালপুর সদরে অবস্থিত ওই হাসপাতালটি পরিদর্শনে এসে এই ঘোষণা দেন। জানা যায়, হাসপাতালে রোগী ভর্তি থাকলেও সেখানে কোন ডাক্তার চোখে পড়েনি। হাসপাতালের লাইসেন্স নবায়ন করা ছিল না। এছাড়া বিভিন্ন অনিয়ম থাকায় হাসপাতালটি সাময়িক বন্ধ ঘোষনা করা হয়। লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাহাবুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন