সর্বশেষ সংবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রিলি মাস্টার্স পরীক্ষার ফলাফল প্রকাশ

Paris
Update : বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২২

এফএনএস : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৮ সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। গত মঙ্গলবার রাতে এ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। পরীক্ষায় ২৭ বিষয়ে ৬০ হাজার ৬৩৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রকাশিত ফলাফলে মোট ২৭ হাজার ৩৬০ জন শিক্ষার্থী উত্তীর্ণ হন। পাশের হার ৫০ দশমিক ৫৭ শতাংশ। প্রকাশিত ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd ও www.nubd.info থেকে পাওয়া যাবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক মো. আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।


আরোও অন্যান্য খবর
Paris