সোমবার

২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায় চামড়া সিন্ডিকেট-কোরবানীর পশু নিয়ে চাঁদাবাজি দেখতে চাই না : এমপি মিলন রামিসা হত্যার বিচার হবে এক মাসের মধ্যে, সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের ঘোষণা প্রধানমন্ত্রীর শেরে বাংলা ছিলেন বাঙালি মুসলমানদের শিক্ষা-সামাজিক মুক্তির অগ্রদূত : তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর নিকট থেকে পরিচ্ছন্নকর্মীদের জন্য ঈদ উপহারের চেক গ্রহণ করলেন রাসিক প্রশাসক দুই পা নেই, শুধু হাতের ওপর ভর করেই মাউন্ট এভারেস্ট জয় গাজায় ইঁদুরবাহী রোগে আক্রান্ত ১ লাখ ২৫ হাজারের বেশি মানুষ রাজশাহী নগরীতে ত্রাস সৃষ্টির দায়ে কিশোর গ্যাং এর ২ সদস্য গ্রেফতার

রাজশাহী কলেজ মাঠে ক্রীড়া সপ্তাহ উদ্বোধন

Paris
Update : সোমবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৪

স্টাফ রিপোর্টার : সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় ঐতিহ্যবাহী রাজশাহী কলেজ মাঠে ক্রীড়া সপ্তাহ-২০২৪ এর উদ্বোধন জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। জাতীয় সংগীত পরিবেশনের সাথে সাথে জাতীয় পতাকা, কলেজ পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগর শাখা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাঃ আব্দুল খালেক। উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর আব্দুল্লাহ আল মাহমুদ, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, শিক্ষকমণ্ডলী এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী। অনুষ্ঠানের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল তাঁর বক্তব্যে লেখাপড়ার পাশাপাশি মননশীল মেধা বিকাশের জন্য খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন। সভাপতির বক্তব্যে কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাঃ আব্দুল খালেক লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক সুস্থতার প্রতি গুরুত্ব দেন। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বর্তমান শিক্ষার্থীরাই আগামীতে ভূমিকা রাখবেন বলে তিনি উল্লেখ করেন। ক্রীড়া সপ্তাহে ১৯-২৫ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। অধ্যক্ষ মহোদয় অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করার জন্য ক্রীড়া কমিটির আহ্বায়ক ও সদস্যবৃন্দ, শিক্ষক কর্মকর্তাবৃন্দ, কর্মচারীবৃন্দ, শিক্ষার্থী ও খেলোয়াড়দের কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।


আরোও অন্যান্য খবর
Paris