৩০ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজে এইচএসসি অ্যালামনাই পুনর্মিলনী রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধনসারা দেশে বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীরমান্দায় ডিবি পুলিশ পরিচয়ে বাড়িতে ঢুকে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটপাট করে পালানোর সময় ৩ জন আটকরুয়েটের জমি পুনরুদ্ধার ও অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি শিক্ষার্থীদেরগুম-খুনের শিকারদের পরিবারের পাশে থাকতে সরকার অঙ্গীকারাবদ্ধ : প্রধানমন্ত্রীচাঁপাইনবাবগঞ্জে পদ্মায় গোসলে নেমে ৫ শিশুর মর্মান্তিক মৃত্যুঅবশেষে রাজবাড়ীতে ফিরছে রেলের ক্যারেজ কারখানানগর বিএনপির সভাস্থল থেকে রাজপাড়া থানা বিএনপির কার্যক্রম স্থগিত ঘোষণা?

সাকিবের ইনজুরিতে ‘মানুষের উচ্ছ্বাসে’ ক্ষোভ মাশরাফির

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১০:১৭ অপরাহ্ণ | বিভাগ: খেলার খবর, খেলার ময়দান
সাকিবের ইনজুরিতে ‘মানুষের উচ্ছ্বাসে’ ক্ষোভ মাশরাফির
বিজ্ঞাপন

এফএনএস
শ্রীলঙ্কার বিপক্ষে গত শুক্রবার প্রথম প্রস্তুতি ম্যাচের আগের দিন অনুশীলনে পায়ে চোট পান সাকিব আল হাসান। যে কানণে বিশ্রামে ছিলেন বাংলাদেশ অধিনায়ক। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে সাকিবের খেলা নিয়েও অনিশ্চয়তা আছে। অবাক করা ব্যাপার হলেও সাকিবের চোটে বাংলাদেশের সমর্থকদের এক অংশের উচ্ছ্বাস বেশ চোখে পড়ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ ফেললেই এই ব্যাপারটা যে কারো নজরে পড়বে। কেউ কেউ এমনও লিখেছেন, ‘সাকিবকে দেশে পাঠিয়ে দেওয়া হোক।’ মূলত সাকিব-তামিম ইস্যুতে সাকিবের চোটে নিজেদের ক্ষোভের বহিঃপ্রকাশ দেখাচ্ছেন সমর্থকরা। তামিমের বিশ্বকাপ দলে না থাকা ইস্যুতে বিভক্ত হয়ে পড়েছেন দুই তারকা ক্রিকেটারের ভক্তরা। ভক্তদের এমন আচরণে বেশ চটেছেন মাশরাফি বিন মর্তুজা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে মাশরাফি লিখেছেন, ‘সাকিবের ইনজুরি ছিল, তাই আজ খেলতে পারেনি। দোয়া করি, সে দ্রুত সুস্থ হয়ে উঠুক। কিন্তু অনেকেই দেখলাম লিখছে বা বলছে, তার যেহেতু ইনজুরি, তাহলে কি সে খেলবে নাকি বসে থাকবে! আবার অনেকে লিখছেন, তার যেহেতু ইনজুরি, তাহলে দল থেকে বের করে দেওয়া উচিত।

ভক্তদের এমন আচরণকে অসুস্থতার সঙ্গে তুলনা করে সাবেক বাংলাদেশ অধিনায়ক যোগ করেন, ‘এটা কী কোনো কথা হলো? এ কী অসুস্থতা…! এ কোন প্রজন্মকে দেখছি আমরা, কোন চিন্তা নিয়ে তারা বড় হচ্ছে? মনে এত হিংসার চাষ করে তারা নিজেদের জীবনেই বা কী অর্জন করবে…!’ মাশরাফি ভক্ত-সমর্থকদের প্রতি বিশ্বকাপ দলের পাশে থাকার অনুরোধ জানিয়েছেন। তিনি বলেছেন, ‘এটা কী কোনো একজনের দল, নাকি আমাদের দেশের দল? শুধু সাকিব নয়, ওরা সবাই আমাদের দেশের প্রতিনিধি। আমাদের বিশ্বকাপ স্বপ্নের ধারক ওরা। কারো প্রিয় ক্রিকেটার থাকবে না, কারো প্রিয় ক্রিকেটার হয়তো প্রত্যাশামতো পারফর্ম করবে না। কিন্তু দলটা তো আমাদের সবার। এটাই মনে রাখা উচিত…। বিশ্বকাপে দলের পাশে থাকা আর ওদেরকে বিশ্বাস জোগানো এখন সবচেয়ে জরুরি।’

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন